
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ শিক্ষার্থীদের মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রদানের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম, নেতৃত্ব ও দায়িত্ববোধ বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার সর্বাঙ্গীন বিকাশে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। মৌলিক শৃঙ্খলা ও আচরণবিধির ক্ষেত্রে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করি।
আমি বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধের ক্ষেত্রে তার গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসে প্রতিষ্ঠানটি সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।
মোঃ রাফিউল আলম
ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার
কাদেরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড, নাটোর।
Qadirabad Cantonment Sapper College, managed by the Qadirabad Cantonment Board under the Directorate of Military Lands and Cantonments, Ministry of Defence, is steadfastly committed to providing quality and contemporary education while fostering discipline, moral values, patriotism, leadership, and a strong sense of responsibility among its students. In addition to academic excellence, the College is dedicated to the holistic development of students’ intellect and talents through sports, cultural activities, debating, and various creative pursuits. We also maintain a ‘zero- tolerance’ policy towards violations of basic discipline and the institutional code of conduct.
I firmly believe that through the collective efforts of teachers, parents, and students, Qadirabad Cantonment Sapper College will continue its glorious journey of excellence in education, discipline, and values. I sincerely hope that with the wholehearted cooperation and collective efforts of all concerned, the institution will ascend to the pinnacle of success.
Md. Rafiul Alom
Cantonment executive Officer
Qadirabad Cantonment Board,Natore